বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
বরিশাল থেকে নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার। মুলাদীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পেল এলএ চেক, জমির দখল হস্তান্তর ঝালকাঠি বিএনপি কার্যালয়ে আগুন বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত একাধিক। বরিশাল নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে বিএমপির ডমিনেশন পেট্রোলিং জোরদার, পুলিশের বিশেষ অভিযান ও টহল বৃদ্ধি ভান্ডারিয়ায় বাসে আগুন, পুড়ে মারা গেলেন বাবুগঞ্জের সিয়াম আওয়ামী লীগবিরোধী মিছিলে অতর্কিত হামলা, বিএনপির ২ নেতা নিহত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার। দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে
শিরোনাম
দৈনিক সংগ্রামী নিউজে আপনাকে স্বাগতম। সারাদেশে প্রদিনিধি নিয়েগ চলছে, যোগাযোগ করুন : 01918339571
বরিশাল থেকে নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার।
/ ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

দৈনিক সংগ্রামী নিউজ রিপোর্ট

বরিশাল আদালতের নিখোঁজ সিভিল জজ (সহকারী জজ) শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিএমপির একটি বিশেষ দল অভিযান চালিয়ে কুয়াকাটা এলাকা থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে নিরাপদ হেফাজতে বরিশালে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তবে তিনি কার সঙ্গে বা কী কারণে কুয়াকাটায় গিয়েছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এর আগে মঙ্গলবার রাত থেকে শেখ ফারহান নাদিমকে উদ্ধারে তৎপরতা চালিয়ে আসছিলেন আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আদালতের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার নিয়মিত বিচারিক কার্যক্রমে অংশ নেন সহকারী জেলা জজ শেখ ফারহান নাদিম। পরে বিকেলে তিনি রিকশাযোগে আদালত এলাকা থেকে কোথাও চলে যান। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্বজন ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা তার সন্ধানে তৎপর হন।

পরে তার নিখোঁজের ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ তাকে উদ্ধারে একাধিক দল নিয়ে কাজ শুরু করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক শেখ ফারহান নাদিমকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় উদ্ধারে কিছুটা সময় লাগছে।

পুলিশের বিশেষ দল বৃহস্পতিবার কুয়াকাটা থেকে তাকে উদ্ধারের পর কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন এবং কার সঙ্গে ছিলেন, তা খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরী আরো সংবাদ
Our Like Page

Archives

Recent Comments

No comments to show.