ঝালকাঠি বিএনপি কার্যালয়ে আগুন

Written by

in

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেওয়ার আগে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।বিএনপি সংবাদ

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার জানান, ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও নিয়ে যায়। পরে সকাল ৬টার দিকে স্থানীয়রা কার্যালয়ে আগুন জ্বলতে দেখে এগিয়ে আসেন। তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছেন স্থানীয় বিএনপি নেতারা। তাদের অভিযোগ, আগের রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তারা বাধা দেন। এর জের ধরেই কার্যালয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *